কেরু দর্শনা
Accessibility HelpJump to MenuJump to ContentJump to SearchJump to Language
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
English
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন
Go
logoদামুড়হুদা উপজেলা
মেনু নির্বাচন করুন
দর্শনা কেরু এন্ড কোং লিঃ
c811f23c651f47f91b446e35cab8e85efb7be8798cafd0c97edaf0cf88f2861d
১৯৩৮ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিষ্টিলারী ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে।[১] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[২][৩]অবকাঠামোঃ এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, ডিষ্টিলারি ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানার সমন্বয়ে গঠিত। এর ভুমির পরিমান ৩ হাজার ৫৭২ একর। যার ২ হাজার ৪৫০ একর কৃষিজমি। এসব কৃষিজমিতে আখ চাষ করা হয়।উৎপাদন ক্ষমতাঃ রতিষ্ঠার সময় কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিঃ এর দৈনিক আখ মাড়াই ক্ষমতা ছিল ১০১৬ মেট্রিক টন। জাতীয়করণের পরে ১৯৭৮-৮৫ সাল এই সময়ে অস্ট্রেলীয় কারিগরি সহযোগিতায় এর দৈনিক আখ মাড়ায় ক্ষমতা বেড়ে দাঁড়ায় ১১৫০ মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রতি অর্থবছরে ১১৫০ মেট্রিক টনে উন্নীত হয়।উৎপাদিত পণ্যঃএখানকার মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি। তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত-দ্রব্য (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায় তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। উপজাত-দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উলেখযোগ্য হচ্ছে দেশি মদ, বিদেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। এখানে নয়টি ব্র্যান্ডের ‘ফরেন লিকার’ বা বিদেশি মদ তৈরি হয়। ফরেন লিকারগুলো হচ্ছেঃ
ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি
গোল্ড রিবন জিন
ফাইন ব্র্যান্ডি
চেরি ব্র্যান্ডি
ইমপেরিয়াল হুইস্কি
অরেঞ্জ ক্রেকাউট
জরিনা ভদকা
রোজা রাম
ওল্ড রাম
এই ফরেন লিকার ঢাকা, চট্টগ্রাম ও দর্শনায় কেরুর নিজস্ব নিজস্ব বিক্রয় কেন্দ্র হতে ১৮০, ৩৭৫ ও ৭৫০ মিঃলিঃ লিটারের বোতলে বাজারজাত করা হয়। বছরে প্রায় ৩৯ লাখ ২০ হাজার বোতল ফরেন লিকার উৎপাদিত হয় এখানে। আর বাংলা মদের বার্ষিক উৎপাদন প্রায় ২৬ লাখ লিটার। যা দেশের ১৩টি বিক্রয় কেন্দ্র হতে বাজারজাত করা হয়।এখানে উৎপাদিত স্পিরিটগুলো হচ্ছেঃ
কান্ট্রি স্পিরিট
রেক্টিফায়েড স্পিরিট
ডিনেচার্ড স্পিরিট
দুই ধরনের ভিনেগার উৎপাদিত হয়ঃ
মল্টেড ভিনেগার
সাদা ভিনেগার
এছাড়া ২০১৪ সাল থেকে নিজস্ব কৃষি খামারে "কেরুজ জৈব সার" নামে পরীক্ষামূলক জৈব সারের উৎপাদন শুরু হয়েছে। যার উৎপাদন ক্ষমতা ৭ হাজার মেট্রিক টন। প্রতি কেজি সার ১০ টাকা দরে এই সার বিক্রয় করা হবে।কিভাবে যাওয়া যায়:১. চুয়াডাঙ্গা শহর হতে বাস/সিএনজি যোগে দর্শনা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়।২. চুয়াডাঙ্গা স্টেশন হতে ট্রেনযোগে দর্শনা স্টেশন তারপর হেটে/ভ্যানে করে দর্শনা বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়বাসস্ট্যান্ড হতে অটো/ভ্যান/পাখি ভ্যানে করে দর্শনা কেরু এন্ড কোং এ যাওয়া যায়। যা রাস্তার ডান পাশে পড়ে।ভাড়াঃ চুয়াডাঙ্গা-দর্শনা ১. বাস/সিএনজি যোগে-২০/২৫ টাকা। দর্শনা বাসস্ট্যান্ড হতে অটো/ভ্যান/পাখি ভ্যানে ৫/- টাকা
Share with :facebook twitter
চাকুরি (০) টেন্ডার (০) বিজ্ঞাপন (০)
কেন্দ্রীয় ই-সেবা
জেলা ই-সেবা কেন্দ্র
নকলের জন্য আবেদন
আভ্যন্তরীণ ই-সেবা
ই-ডাইরেক্টরী
মানচিত্রে দামুড়হুদা উপজেলা
জাতীয় পর্যায়ে অনলাইন পত্রিকা সমূহ
ফেসবুকে উপজেলা প্রশাসন, দামুড়হুদা
বিভিন্ন সুবিধাভোগীর তালিকা
ফেয়ার প্রাইজ লিস্ট
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন
অনলাইন জন্ম নিবন্ধন তথ্য
গুরুত্বপূর্ণ লিংক সমূহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন
আজকের আবহাওয়া
পত্র-পত্রিকা সমূহ
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট
তথ্য কমিশন
অন্যান্য আইনসমূহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬
জাতীয় তথ্য বাতায়ন
শিক্ষক বাতায়ন
সকল জেলা বাতায়ন
ই-বুক
ইনোভেশন কর্নার
আপনার মতামত
বঙ্গবন্ধু কুইজ
জরুরি হটলাইন
জরুরি হটলাইন
করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ
করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ
করোনা ট্রেসার বিডি
করোনা ট্রেসার বিডি
বন্যার সময় কি করণীয়
একদেশ
একদেশ
পাবলিক সেক্টর ইনোভেশন একটি দেশের রূপান্তর
এলআইইউপিসিপি
প্রান্তিক জনগোষ্টীর জীবনমান উন্নয়ন প্রকল্প
জাতীয় সংগীত
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও সনাক্তকরণ
সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: ২০২১-০১-১১ ১০:৩৭:৩১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়:
Comments
Post a Comment