Posts

Showing posts from April, 2022

বাংলাদেশ তাপমাত্রা

Image
  BBC News,  বাংলা সরাসরি কনটেন্টে যান সেকশন মূলপাতা করোনাভাইরাস ভিডিও বাংলাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ, সুস্থ থাকতে যেসব সতর্কতা অবলম্বন করবেন ১২ মিনিট আগে ছবির উৎস, GETTY IMAGES বাংলাদেশে এই মূহুর্তে চলছে একটি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরো অন্তত দুইদিন চলবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপদাহ কমবে না। আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম বলেছেন, ২৯শে এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। "২৯শে এপ্রিল দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, কিন্তু সেটি একযোগে শুরু হওয়ার সম্ভাবনা কম।" ফলে শীঘ্রই গরমের তীব্রতা কমছে না বলে মনে করেন এই আবহাওয়াবিদ। বাংলাদেশে ২০২১ সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত পৌঁছে তার আগের ২৬ বছরের রেকর্ড ভেঙেছিল। বিজ্ঞাপন কিন্তু গতকাল বাংলাদেশের রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গা এই তিনটি জেলায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ কখন হয়? আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোন এলাকায় যদি তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ। *  গরমে অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার ১০ উপায় *...