১৫ সরকারী চিনিকলের মধ্যে ছ’টি বন্ধ হচ্ছে
১৫ সরকারী চিনিকলের মধ্যে ছ’টি বন্ধ হচ্ছে ১৫ সরকারী চিনিকলের মধ্যে ছ’টি বন্ধ হচ্ছে ১৫ সরকারী চিনিকলের মধ্যে ছ’টি বন্ধ হচ্ছে অব্যাহত লোকসান আর বিপুল পরিমাণ দায়-দেনার ভারে পর্যুদস্ত দেশের ১৫টি সরকারী চিনিকলের মধ্যে ছ’টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানে হয়েছে, চিনি আহরণের হার, আখের জমি, মিলের দক্ষতা, লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় – এসব বিবেচনায় নিয়ে চলতি আখমাড়াই মৌসুমে ১৫ চিনিকলের মধ্যে ন’টি চিনিকলে আখ উৎপাদন ও মাড়াই বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে আখমাড়াই বন্ধ থাকবে ছয় চিনিকলে। আগামী মৌসুমে বাকি তিন চিনিকলও বন্ধ হবে। আখমাড়াই স্থগিত হওয়া চিনিকলগুলোর মধ্যে রয়েছে পাবনা সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, শ্যামপুর সুগার মিল, রংপুর সুগার মিল ও সেতাবগ্ঞ্জ সুগার মিল। সরকারের শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবেনা সেসব এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ নিকটস্থ চালু চিনিকলে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। উৎপাদন স্থগিত করা মিল হ...