মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল
শেষ নবীর প্রমাণ
খতমে নবুয়ত
খতমে নবুয়ত ইসলামী শরীয়তে একটি বিষয়। ইসলামি পরিভাষায় মুহাম্মদ সর্বশেষ নবী ও রাসূল এরূপ বিশ্বাসকে খতমে নবুয়ত বলা হয়।
ধারণা
"খতমে নবুয়ত" শব্দটি আরবি শব্দ। খতম (ﺧَﺗَﻢَ) অর্থ শেষ, সমাপ্তি আর নবুয়ত (ﻨَّﺒِﻭَ) পয়গম্বরী, নবিত্ব)। সুতরাং খতমে নবুয়ত অর্থ নবিগণের সমাপ্তি। ইসলামি পরিভাষায়, হজরত মুহাম্মদ (সা) কে শেষ নবি হিসাবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে।
যার মাধ্যমে এ ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতামুন নাবিইন বা শেষ নবি। আর ইসলামি বিশ্বাস অনুযায়ী শেষ নবি হলেন হজরত মুহাম্মদ (সা)।
খতমে নবুয়তের প্রমাণ
আল-কুরআনের দলিল
খতমে নবুয়ত একটি প্রমাণিত বিশ্বাস। নিচে এর দলিল দেওয়া হল:
তাফসীর কারক আল্লামা ইমাম ইবনে কাসীর বলেন,
হাদিসের দলিল
মুহাম্মদ বলেন,
সাহাবী আবু হুরাইরা হতে বর্ণিত, মুহাম্মদ বলেন:
উক্ত হাদিস অনুযায়ী, দালানটির সর্বশেষ ইটটি লাগালেই দালানের কাজ পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক তেমুনি, হজরত মুহাম্মদ (সা) এর আগমনের ফলে নবুয়তের দায়িত্ব সমাপ্ত হলো। কাজ পরিপূর্ণ হওয়ায় দালানটিতে যেমন আর নতুন করে ইট লাগানোর প্রয়োজন নেই, ঠিক তেমুনি নবুয়তের দায়িত্ব সমাপ্ত হওয়ায় নতুন কোনো নবি বা রাসূলের আগমনেরও প্রয়োজন নেই। কারণ হজরত মুহাম্মদ (সা) এর মাধ্যমেই নবুয়তের দায়িত্ব সমাপ্ত হয়েছে।
যৌক্তিক প্রমাণ
যুক্তি থেকে বিচার করলে দেখা যায় নবিরা আসতেন তিনটি কারণে:
- পূর্ববর্তী নবির প্রচারিত শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলেটী৩
- পূর্ববর্তী নবির প্রচারিত শিক্ষা অসম্পূর্ণ অথবা তাতে কোনো সংযোজন বা বিয়োজন প্রয়োজন হলে
কিন্তু মুহাম্মদের জন্য এদের একটিরও প্রয়োজন নেই। তাই আর নবী আসার প্রয়োজন নেই।টী৫ কারণ-
- যুক্তি ১: হজরত মুহাম্মদ (সা) এর শিক্ষা ও আদর্শ এখনো বিদ্যমান।
- যুক্তি ২: হজরত মুহাম্মদ (সা) সর্বকালের জন্য প্রেরিত হয়েছিলেন। তার প্রচারিত শিক্ষা ও আদর্শ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে।
- যুক্তি ৩: হজরত মুহাম্মদ (সা) এর প্রচারিত শিক্ষা ও আদর্শ পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ। এতে বিন্দুমাত্র অসম্পূর্ণতা নেই। কুরআনে বর্ণিত হয়েছে,

Comments
Post a Comment